ঢাকা, সোমবার, ২৫ মে, ২০২৬

যুক্তরাষ্ট্রের পুলিশী সহিংসতা তদন্ত হওয়া উচিত : জাতিসংঘ

ads

যুক্তরাষ্ট্রের পুলিশি সহিংসতার অভিযোগ তদন্ত করে দেখা উচিত বলেও মনে করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। একই সঙ্গে বিােভকারীদের বিরুদ্ধে দমনপীড়ন চালানো থেকে বিরত থাকতে মার্কিন কর্তৃপরে প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ কথা জানিয়েছেন বলে জানায় এএফপি। গুতেরেস বলেন, বিােভ হবে শান্তিপূর্ণ এবং বিশ্বের অন্য যেকোনো দেশের মতো যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিােভকারীদের মোকাবিলায় অবশ্যই দমন-পীড়নের পথ পরিহার করতে হবে। ডুজারিক সাংবাদিকদের বলেন, ‘আমরা গত কয়েকদিন ধরে পুলিশের বিভিন্ন সহিংস ঘটনা ল্য করছি।
গত সপ্তাহে মিনেপোলিসে পুলিশের হাতে আফ্রিকান বংশোদ্ভূত আমেরিকান নাগরিক জর্জ ফয়েডের নির্মমভাবে নিহতের ঘটনায় বুধবার থেকে প্রতিরাতে নিউইয়র্কে বিােভ অনুষ্ঠিত হচ্ছে। তিনি সাংবাদিকদের বলেন, ‘এেেত্র প্রতিটি ঘটনা অবশ্যই তদন্ত করে দেখা উচিত হবে। সারাবিশ্বে পুলিশ বাহিনীকে মানবাধিকার বিষয়ক যথাযথ প্রশিণ দেয়া প্রয়োজন। পুলিশের সামাজিক ও মনস্তাত্ত্বিক মনোবল বাড়াতে এসব েেত্র প্রয়োজনে বিনিয়োগও করতে হবে’ যোগ করেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র। তিনি বলেন, সেখানে বিােভ চলাকালে সাংবাদিকদের ওপর পুলিশের হামলার ব্যাপারেও গুতেরেস উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘সাংবাদিকরা হামলার শিকার হলে গণমাধ্যমের কোনো স্বাধীনতা থাকে না। আর গণমাধ্যমের স্বাধীনতা ছাড়া গণতন্ত্র অচল।
এদিকে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘জর্জ ফয়েড হত্যাকাণ্ড চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্রে মানবাধিকারের করুণ পরিস্থিতি। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীতে বাংলাদেশ সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় সভাকে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।

ads
ads
ads

Our Facebook Page